শতভাগ রপ্তানিমুখি একটি বন্ডেট ওয়্যারহাউজ প্রতিষ্ঠান ভ্যাট প্রিভেন টীম দ্বারা পরিদর্শন করা হয়
শতভাগ রপ্তানিমুখি একটি বন্ডেট ওয়্যারহাউজ প্রতিষ্ঠান ভ্যাট প্রিভেন টীম দ্বারা পরিদর্শন করা হয় কোম্পানিটির অডিট রিপোর্ট সমূহ ও আমদানি, রপ্তানির ডকুমেন্ট সমূহ জব্দ করে। যেহেতু প্রতিষ্ঠানটি শতভাগ রপ্তানিমুখি বন্ডেট ওয়্যারহাউজ তাই প্রতিষ্ঠানটির রপ্তানির উপর ভ্যাটের পরিমাণ শূণ্য। অন্যদিকে প্রতিষ্ঠানটির উপর উৎসে ভ্যাট কর্তনের দায়বদ্ধতা ছিলো। যেহেতু প্রতিষ্ঠানটি উৎসে ভ্যাট কর্তন করেনি সেহেতু প্রতিষ্ঠানটির উপর ভ্যাট কর্তনের দায়বদ্ধতা সৃষ্টি হয়। পরবর্তীতে উৎসে কর কর্তনের উপর প্রতিষ্ঠানের নিকট ব্যাখ্যা চাওয়া হলে প্রতিষ্ঠানটি জানায়
১) এস আর ও নং-১৮৮-আইন/২০১৯/৪৫-মূসক, তারিখ: ১৩জুন, ২০১৯ অনুসারে কতিপয় সেবা খাত যথা:- প্রাকৃতিক গ্যাস (এইচ এস কোড – ২৭১১.২১.০০), ওয়াসা বিল (এস ০২৫.০০), যোগানদার (এস ০৩৭.০০), সিকিউরিটি সার্ভিস (এস ০৪০.০০), পরিবহন ঠিকাদার (এস ০৪৮.০০), যানবাহন ভাড়া প্রদানকারী (এস ০৪৯.০০), বিদ্যুৎ বিতরনকারী সংস্থা (এস ০৫৭.০০), তথ্য প্রযুক্তি নির্ভর সেবা (এস ০৯৯.১০), বন্দর (এস ০০৫.২০), ফ্রেইট ফরোয়াডার্স (এস ০১৫.১০), ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (এস ০১৫.২০), বীমা কোম্পানী (এস ০২৭.০০), শিপিং এজেন্ট (এস ০৩৫.০০) সংস্থা ইত্যাদি পণ্য/সেবা গ্রহণের বিপরীতে ব্যয়িত অর্থ উৎসে মূসক কর্তনের ক্ষেত্রে অব্যহতি রয়েছে।
২) এস আর ও নং- ১৮৯-আইন/২০১৯/৪৬-মূসক, তারিখ: ১৩জুন, ২০১৯ অনুযায়ী শতভাগ রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে কতিপয় সেবা খাত যথা:-টেলিফোন (এস ০১২.১০) টেলেক্স (এস ০১২.১২), ফ্যাক্স (এস ০১২.১৩), বীমা কোম্পানী-অগ্নিবীমা (এস ০২৭.০০), কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস-রপ্তানি (এস ০২৮.০০), ব্যাংকিং ও নন ব্যাংকিং সেবা-রপ্তানি (এস ০৫৬.০০) সংস্থা ইত্যাদি পণ্য/সেবা গ্রহণের বিপরীতে ব্যয়িত অর্থ উৎসে মূসক কর্তনের ক্ষেত্রে অব্যহতি রয়েছে।
অব্যাহতি সেবা সমূহের উপর ভ্যাট অফিস কর ধার্য করে,এতে বুঝা যায়,ভ্যাট অব্যাহতি পাওয়ার জন্য প্রতিষ্ঠানটি যদি সঠিকভাবে দলিলাদি সংরক্ষণ করতো তাহলে উৎসে কর্তনের উপর কতিপয় সেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অব্যাহতি উপভোগ করতো।
আরো একটি বিষয় পরিলক্ষিত হয় যে,শতভাগ রপ্তানিমুখি প্রতিষ্ঠান যদি মূসক-৬.৩, মূসক-৬.১, মূসক-৬.২ যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে।
উদাহরণ স্বরূপ:- একটি প্রতিষ্ঠান,যদি ১০ টি পণ্য আমদানি করে ৮ টি পণ্য দিয়ে উৎপাদন করে বাকী ২টি পণ্য যদি মূসক-৬.১ এ প্রদর্শন না করে এবং সম্পূর্ণ পণ্যের উৎপাদন যদি রপ্তানি বিক্রয়ের সাথে সামাঞ্জস্যপূর্ণ না হয় তাহলে বুঝা যাবে প্রতিষ্ঠানটি লোকাল বিক্রয় রয়েছে, এতে করে প্রতিষ্ঠানের ভ্যাট দায় সৃষ্টি হবে।
